ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক

ঘূর্ণিঝড় মিধিলি : ভোলায় আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ

  • আপডেট সময় : ০৪:২৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় ঘূর্ণিঝড় মিধিলির হাত থেকে রক্ষা পেতে আশ্রয় কেন্দ্রে আসছে সাধারণ মানুষ।
শুক্রবার দুপুর ১ টা পর্যন্ত ১৭ হাজার ৬৬৯ জন মানুষ নিরাপদে আশ্রয় নিয়েছে। একই সাথে ২৭০০ গবাদি পশু আনা হয়েছে। ঝুঁকিতে থাকা অন্যান্য জনসাধারণকে নিরাপদে সাইক্লোন সেল্টার গুলোতে আনতে কাজ করছে স্থানীয় প্রশাসন।
জেলা প্রশাসক কার্যালয়ের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক বাসসকে জানান, ঘূর্ণিঝড় মিধিলি মোকাবেলায় জেলায় মোট ৮৬৯ টি আশ্রয় কেন্দ্র এবং ১২ টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে।আজ দুপুর ১ টা পর্যন্ত আশ্রয় কেন্দ্রে ১৭ হাজার ৫৬৯ জন মানুষ আশ্রয় নিয়েছে। তাদেরকে দুপুরে খিচুড়ি ও শুকনা খাবার দেওয়া হয়েছে। দুপুর পর্যন্ত কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঝুঁকিতে থাকা অন্যদেরও নিরাপদে আনতে কাজ চলছে।
জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপ-পরিচালক মো. আব্দুর রশিদ জানান, তাদের ১৩ হাজার ৮৬০ জন স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছেন।তারা জনসাধারণকে সতর্ক করাসহ নিরাপদে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে সচেষ্ট রয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মো: ফাহমিদ খান জানান, দুর্যোগ মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ৯৮ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।সকাল থেকে এসব মেডিকেল টিম ৭ উপজেলার ইউনিয়ন পর্যায়ে কাজ করছে।
এদিকে জেলায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব শুরু হয়েছে। শুক্রবার দুপুর থেকে ভারী বর্ষণসহ ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। ক্রমশ উত্তাল হয়ে উঠছে মেঘনা ও তেতুলিয়া নদী । নদীতে অস্বাভাবিক জোয়ারে বিভিন্ন নিম্মাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘূর্ণিঝড় মিধিলি : ভোলায় আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ

আপডেট সময় : ০৪:২৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩