সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের গোয়ালপাড়ায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
- আপডেট সময় : ০৫:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০১৭
- / 176
চট্টগ্রাম প্রতিনিধি:
নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের দক্ষিণ পাশের গোয়ালপাড়া রেলওয়ে কলোনি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার বিকেল চারটার পর এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ছয়টি গাড়ি ঘটনাস্থলে কাজ করছে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কি থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, নন্দনকান ও চন্দনপুরা ফায়ার স্টেশনের ছয়টি গাড়ি কাজ করছে।
























