ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

চট্টগ্রামের নেভাল টু’তে ক্যাপিটেল ড্রেজিং এর পরিত্যক্ত সরঞ্জামে আগুন

  • আপডেট সময় : ০৩:৩৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭
  • / 493
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার অভয়মিত্র ঘাট এলাকায় কর্ণফুলি নদীতে ক্যাপিটেল ড্রেজিং এর পরিত্যক্ত সরঞ্জামে

অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুর সোয়া একটার দিকে ওই এলাকার নেভাল টু ‘র ব্রীজের উপর রাখা মালামালে হঠাৎ আগুন লাগলে পুরো এলাকাতে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি গিয়ে এক ঘন্টা চেষ্টার পর সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

প্রতক্ষ্যদর্শী লাইটারেজ জেটিতে কর্মরত গ্রেড বেঙ্গল এর সহকারী ম্যানেজার গোলাম ফারুক দুলাল জানান, কোন কারণ ছাড়াই হঠাৎ বন্দর কর্তৃপক্ষের জব্দ করা কর্ণফুলি ডেজিং এর মূলবান মালামালে আগুন ধরে যায়।

জানাগেছে, কর্ণফুলি নদীর ড্রেজিং এর কাজ ফেলে পালিয়ে যাওয়া প্যাসিফিক ড্রেজিং ঠিকাদারদের ফেলে যাওয়া সরঞ্জাম যেমন স্ক্যাভেলেটর, ড্রাম ট্রাক, বিভিন্ন বড় বড় পাইপ, এবং যন্ত্রপাতি বন্দর কর্তৃপক্ষ জব্দ করে নেভাল টু এলাকায় খোলা আকাশের নীচে ফেলে রাখে। দীর্ঘদিন ধরে পরিত্যক্তবস্থায় ফেলে রাখা কয়েক কোটি টাকার এসব মূল্যবান যন্ত্রপাতিতে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা হুমায়ুন কবির জানান, অভয় মিত্রঘাট এলাকায় বেলা ১টার দিকে কিছু পরিত্যক্ত মালামালে আগুন লাগার খবর পেয়ে আমাদের নন্দন কানন স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণের কাজ করছে। গাড়ি ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত বলতে পারছি না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের নেভাল টু’তে ক্যাপিটেল ড্রেজিং এর পরিত্যক্ত সরঞ্জামে আগুন

আপডেট সময় : ০৩:৩৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭