ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামের ফটিকছড়িতে মালবাহী ট্রাকসহ ভেঙ্গে গেছে বেইলী ব্রিজ

  • আপডেট সময় : ০৯:৪৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০১৭
  • / 349
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে দু’দিনের অবিরাম ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে হেয়াকো-করেরহাট সড়ক, ফটিকছড়ি-হেয়াকো সড়কের একাধিক স্থান ডুবে গেছে। ফলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সড়ক দু’টির সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ওই সড়ক ব্যবহারকারী হাজার হাজার মানুষ।

এদিকে আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় ফটিকছড়ি-হেয়াকো সড়কের বারমাসিয়া খালের উপর নির্মিত লৌহার বেইলি সেতুর উপর দিয়ে যাওয়ার সময় মালবাহী একটি ট্রাক সেতুটি ভেঙ্গে দেবে যায়। এতে ট্রাক চালক ও ২ জন হেলফার গুরুতর আহত হয়।

স্থানীয়রা জানায় বুধবার সকাল থেকে অবিরাম ভারি বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে হেঁয়াকো-করেরহাট সড়কের বালুটিলা বাজার এলাকা হতে কয়লাবাজার ব্রিজ পযন্ত— প্রায় আধা কিলোমিটার রাস্তা ডুবে যায়। এ ছাড়া সড়কের কালাপানি এলাকায়ও রাস্তার ওপর দিয়ে ঢলের পানি প্রবাহিত হয়েছে।

এদিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের জুজখোলা-কালীকুম্ভা এলাকায় হালদা নদীর পাড় ভেঙ্গে ফটিকছড়ি-হেয়াকো সড়কের যানবাহন চলাচলা বন্ধ যায়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা হতে ওই সড়কের যানবাহন চলাচলা বন্ধ হয়ে গিয়েছে। আটকা পড়ে আসে শত শত যাত্রীবাহী ও মালবাহী গাড়ি।

এদিকে উপজেলার নীচু এলাকায় দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, পূর্ব ফটিকছড়ি, পাইন্দং, রোসাংগিরি, নানুপুর, জাফতনগর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের ফটিকছড়িতে মালবাহী ট্রাকসহ ভেঙ্গে গেছে বেইলী ব্রিজ

আপডেট সময় : ০৯:৪৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০১৭