সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
- আপডেট সময় : ০৪:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০১৭
- / 357
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম রাফি (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ রবিবার সকালে ফটিকছড়ির চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের জুবলি স্কুল সংলগ্ন আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাফি স্থানীয় চট্টগ্রাম মহানগরীর খুলশি লায়ন্স স্কুলের ছাত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। এসময় বাসটির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় রাফি।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও ফটিকছড়ি থানা পুলিশ বাসের নীচ থেকে রাফির মরদেহ উদ্ধার করে।
ফটিকছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক আরিফ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনা উক্ত বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছে বলেও তিনি জানান।###
ছবি আছে

























