সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের সাতকানিয়ায় আগুনে পুড়ে ১১ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত
- আপডেট সময় : ০৪:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭
- / 363
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকায় আগুন লেগে পুড়ে গেছে ১১টি বিভিন্ন কাঁচা নির্মিত দোকান। বুধবার (২৩ মে) রাত পৌনে ২টার দিকে এই কান্ডের ঘটনা ঘটেছে।
এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতকানিয়া স্টেশন থেকে একটি ইউনিট গিয়ে প্রায় আড়াইঘন্টা চেষ্টার পর ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানান, ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিপ থেকে সৃষ্ট আগুনে ১১টি বিভিন্ন কাঁচা দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় ২৫ লাখ টাকার সম্পদ করা করা সম্ভব হয়েছে।

























