ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামের সীতাকুন্ডে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

  • আপডেট সময় : ০৩:০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় নিখোঁজের একদিন পর মোঃ সেলিম (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সেলিম উপজেলার সলিমপুর ফকিরহাট পশ্চিম পাড়া এলাকার মুক্তিযোদ্ধা ঈমান আলীর ছেলে।

শুক্রবার গভীর রাতে সলিমপুর পাহাড়ী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এঘটনায় সেলিমের স্ত্রী তাসকিয়াতুল আবরার বাদী হয়ে সীতাকুন্ড থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুন্ড মডেল থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক বলেন, গত বৃহস্পতিবার সেলিম নিখোঁজ ছিল বলে থানায় তার পরিবার নিখোঁজ ডায়েরি করেছিল। শুক্রবার রাতে সেলিমের লাশ জঙ্গলে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কিভাবে সেলিমের মৃত্যু হল কিংবা তাকে কেউ হত্যা করেছে কিনা সে বিষয়ে পরিবার এবং পুলিশ কিছুই বলতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের সীতাকুন্ডে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৩:০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭