সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের সীতাকুন্ডে সড়ক দূর্ঘটনায় নারী নিহত
- আপডেট সময় : ০৩:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
- / 229
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুন্ডে সড়ক দূর্ঘটনায় মমতা বেগম (৩০) নিহত হয়েছেন। সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের উপজেলার লালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসাইন বাংলানিউজকে জানান, লালবাগ এলাকার ওয়ান ব্যাংকের সামনে একটি দ্রুতগামী গাড়ি সন্ধীপের মুছাপুর এলাকার ছমদ আলী ভূঁইয়া বাড়ির মো. ইদ্রিস আলমের স্ত্রী মমতা বেগমকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।
সকাল সাড়ে আটটার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


























