ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

চট্টগ্রামে অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

  • আপডেট সময় : ০৩:১৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮
  • / 279
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের সদরঘাট থানার ঝুট র‌্যালী ঘাট এলাকায় অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরণে কামাল হোসেন (৪৫)নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। ১৪ আগষ্ট মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় অফিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন মানবকন্ঠকে বলেন, কামাল হোসেন নিজের ভ্যানে করে একটি অক্সিজেনের সিলিন্ডার কর্ণফুলী নদীসংলগ্ন জাহাজে নিয়ে যাচ্ছিলেন। ভ্যান থেকে নামানোর সময় সিলিন্ডারটি বিস্ফোরণে তিনি মারা যান।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে সদরঘাট থানার কাছে হস্তান্তর করা হয়েছে। তারা আইনি পদক্ষেপ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে।

সদরঘাট থানার উপ-পরিদর্শক নয়ন বড়ুয়া বলেন, অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরণে নিহত কামাল হোসেনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

আপডেট সময় : ০৩:১৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮