ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের বিয়ে মেলা

  • আপডেট সময় : ০১:০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮
  • / 304
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: বাঙালির বিয়ের ঐতিহাসিক সাজ-পোশাক, আনন্দ উদযাপনের রকমারি উপকরণ আর মজার মজার সব প্যাকেজ নিয়ে মেলার আয়োজন করেছে বন্দর নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু-বে ভিউ।

আর সেই মেলার নামকরণ করা হয়েছে বিয়ে মেলা। বুহস্পতিবার থেকে শুরু হয়ে তিনদিন ধরে চলবে এই মেলা। দ্য গ্র্যান্ড ওয়েডিং এক্সপো-২০১৮ শীর্ষক-এ মেলার উদ্বোধন করবেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

গতকাল সন্ধ্যায় এমনটাই জানালেন চট্টগ্রাম রেডিসন ব্লু-বে ভিউর ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আখতারুজ্জামান।

তিনি বলেন, ভায়োলেট ইনকরপোরেশন নামে একটি প্রতিষ্ঠান এই বিয়ে মেলার সার্বিক তত্ত্বাবধান করবেন। মেলা চলবে ২৭শে অক্টোবর পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রামের সেরা ওয়েডিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিমধ্যে ৫৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত করেছে।

তিনি আরো বলেন, মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। সমাপনী দিনে থাকবে গালা নাইট। এতে থাকবে বিখ্যাত কোরিওগ্রাফার লুনা ও তার মডেলদের ব্রাইডাল ফ্যাশন শো এবং সংগীতানুষ্ঠান।

আখতারুজ্জামান বলেন, এক সময় বরের গাড়ি সাজানো থেকে রান্নাবান্না পর্যন্ত সব নিজেদের করতে হতো। এখন ওয়েডিং ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে। এর ফলে বর-কনের পরিবার কিছুটা স্বস্থি পাবেন। আশা করি এবারের ওয়েডিং এক্সপো আগের দুই বছরের চেয়ে আরো বেশি জাঁকজমকপূর্ণ হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের বিয়ে মেলা

আপডেট সময় : ০১:০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮