ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

চট্টগ্রামে চলছে লাইটারেজ জাহাজ শ্রমিকদের একাংশের ধর্মঘট

  • আপডেট সময় : ১১:০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 216
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ
সরকার ঘোষিত বর্ধিত বেতন ভাতা প্রদানসহ বিভিন্ন দাবিতে নৌ-পথে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন শুরু করছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের একাংশ। ধর্মঘটের কারণে আজ শনিবার সকাল থেকে চট্টগ্রামের কর্ণফুলি নদীর অধিকাংশ নৌঘাটে পণ্য উঠানামা বন্ধ রয়েছে।

জানাগেছে, সরকার ঘোষিত বর্ধিত বেতন ভাতা প্রদানসহ বিভিন্ন দাবিতে নৌ-পথে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। তবে শ্রমিকদের মধ্যে বিরোধের কারণে এ ধর্মঘট নিয়ে সাধরণ শ্রমিকদের মধ্য দ্বিধাদ্বন্ধ দেখা দিয়েছে। শ্রমিকদের একংশ ধর্মঘটের পক্ষে হলেও অপর পক্ষ কাজ চালিয়ে যাচ্ছে। ফলে ধর্মঘটে এখনো তেমন প্রভাব পড়েনি।
লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন বলেন, গত বছরের ৫ অক্টোবর শ্রমিকদের বর্ধিত মজুরির গেজেট ঘোষণা করে সরকার। এরপর ২৬ সেপ্টেম্বর নতুন বেতন ঘোষণা করা হয়। ১৫ ডিসেম্বর থেকে সব মালিকের ওই হারে বেতন-ভাতা দেওয়ার কথা ছিল। শ্রমিকদের মজুরি বাড়ানোর কথা বলে তারা জাহাজের ভাড়াও বাড়িয়ে নিয়েছে। কিন্তু এখনও পযন্ত সব জাহাজ মালিক এই বেতন-ভাতা দিচ্ছেন না। তাই বাধ্য হয়ে আমরা কর্মবিরতির ডাক দিয়েছি।”

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরেও অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্যবোঝাই-খালাস, পণ্য পরিবহন বন্ধ রয়েছে। লাইটারেজ, কার্গো, বার্জ, অয়েল ট্যাঙ্কার, কোস্টার জাহাজ ও যাত্রীবাহী নৌযানের শ্রমিকরা এ কর্মবিরতি পালন করছে। ফলে বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানামা এবং দেশের বিভিন্ন গন্তব্যে নদী পথে চলাচল বন্ধ রয়েছে।

এদিকে ধর্মঘটের বিরোধিতা করে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের আরেকাংশের সাধারণ সম্পাদক নবী আলম বলেন, দাবি ও কর্মবিরতির প্রভাব চলাচলে তেমন পড়ছে না। আমরাই ১০ ফেব্রুয়ারির মধ্যে বর্ধিত বেতন-ভাতা পরিশোধের দাবি দিয়েছিলাম। তা না হলে ১১ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি করার কথা ছিল।

“কিন্তু দাবির মুখে গতরাতে জাহাজ মালিকরা এক সপ্তাহের মধ্যে বর্ধিত বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিয়েছেন। তাই আমরা কর্মসূচি স্থগিত করেছি ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে চলছে লাইটারেজ জাহাজ শ্রমিকদের একাংশের ধর্মঘট

আপডেট সময় : ১১:০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭