ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে শিক্ষকের মৃত্যূ

  • আপডেট সময় : ০২:৩৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭
  • / 264
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে বাসার ছাদ থেকে পড়ে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক আকতার আহমেদ (৭৫) মারা গেছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে নগরীর বাকলিয়া থানাধীন পশ্চিম বাকলিয়ার ১৩৭ নম্বর ভবনে এই ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায় আজ শুক্রবার সকালে বাসার ছাদের বাগানে লাগানো ফুলের গাছে পানি দিচ্ছিলেন শিক্ষক আকতার আহমেদ। কিন্তু পানি দেওয়া শেষে আর বাসায় ফিরে যেতে পারেননি তিনি। পানি দেওয়ার সময়েই অসাবধানতা বসত পা পিছলে তিনি নিচেপড়ে যান। পরে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া  হলেও এর আগেই মারা যান অবসরপ্রাপ্ত এই শিক্ষক।

জেলা পুলিশের মেডিকেল ১ টিমের উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, পশ্চিম বাকলিয়ার ১৩৭ নম্বর ভবনে পরিবার নিয়ে বসবাস করতেন আকতার আহমেদ। তিন তলা ওই ভবনের ছাদের বাগানে ফুল গাছ লাগানো হয়েছে। প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠে নামাজ সেরে সেই বাগানে পানি দিতেন তিনি। শুক্রবার পানি দেওয়ার সময় তিনি পা পিছলে নিচে পড়ে যান। এতে মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় তিনি গুরুতর আঘাত পান। পৌনে আটটার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে শিক্ষকের মৃত্যূ

আপডেট সময় : ০২:৩৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭