ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

চট্টগ্রামে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • আপডেট সময় : ১১:১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭
  • / 259
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ডাবলমুরিং এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহেল (২৫) নামে মারা গেছে এক দোকান কর্মচারী।

সোমবার গভীর রাতে ডাবলমুরিং থানার ১২ কোয়ার্টার এলাকার আলী মিস্ত্রি গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত মো. সোহেল (২৫) নোয়াখালীর মতিনপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত অবস্থায় সোহেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আনা হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক গৌরিলাল চাকমা।

তিনি বলেন, দোকানে বিক্রি শেষে বাসায় ফেরার পথে সড়কে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গুরুতর আহত হয় সোহেল।

রাত দেড়টার দিকে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় আধাঘণ্টা পরই তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ১১:১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭