ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

  • আপডেট সময় : ০৪:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
  • / 167
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরে ট্রাকের ধাক্কায় মো. মামুন চৌধুরী (৩৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর অংশে এ দুর্ঘটনা ঘটে।নিহত মামুন বায়েজিদের কোম্পানি বাড়ি এলাকার নুরুল আবছার চৌধুরীর ছেলে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া বলেন, ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন ওই মোটরসাইকেল চালক। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। তবে ট্রাকটি আটক করা যায়নি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট সময় : ০৪:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯