ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

চট্টগ্রামে পৃথক অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট সময় : ০৪:০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭
  • / 215
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম জেলা ও নগরীতে পৃথক তিনটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোর রাতে এবং আজ সকালে এসব অগ্নিকান্ডের ঘটনায় আগুনে বেশ কিছু বাড়িঘর ও দোকান পাঠ পুড়ে ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার বাঁশখালী উপজেলার শেখের খীল এলাকায় সোমবার রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকান্ডে ১০টি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের তিনটি গাড়ি প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে একই সময়ে পটিয়া পৌরসভা সদরের এক নম্বর ওয়ার্ডের কাগুজীপাড়া এলাকায় আগুনে ৬টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে পটিয়া স্টেশন থেকে ২টি গাড়ি গিয়ে ২ ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস অগ্নিকান্ডের সূত্রপাত জানতে না পারলেও ক্ষতিগ্রস্তদের দাবি, পূর্ব শক্রতার জেরে নাশকতামূলকভাবে এ আগুন লাগানো হয়েছে। এতে নগদ ৪০ হাজার টাকাসহ ৩ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সকালে নগরীর খুলশী থানার মসজিদ গলিতে চুলার আগুনে একটি চা দোকান পুড়ে ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে পৃথক অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৪:০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭