ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বজুড়ে নতুন রুটের হিড়িক, বাড়ছে বিমানভাড়ার শঙ্কা ব্যঙ্গাত্মক কমেডি ঘরানা ছাড়ছেন সাচা ব্যারন কোহেন মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থীকে ‘জিহাদি’ বললেন ট্রাম্প হুতিদের -: রিয়াদের বিমানবন্দরে হামলার দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু

চট্টগ্রামে রাষ্ট্রীয় সার কারখানায় আগুন, উৎপাদন বন্ধ

  • আপডেট সময় : ০৭:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • / 187
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন লাগার পর থেকে কারখানায় সার উৎপাদন বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে সিইউএফএলের প্রাইমারি রিফরমারি ওয়েস্টেস বয়লারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

সিইউএফএলের নিজস্ব দুইটি ফায়ার ট্রাক এক ঘণ্টা চেষ্টায় আগুন নির্বাপণ সম্ভব হয়েছে। আগুনের খবর পেয়ে কাফকো (কর্ণফুলি ফার্টিলাইজার) থেকে একটি ও আনোয়ারা, চন্দনাইশ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

সিইউএফএল ফায়ার অ্যান্ড সেইফটি বিভাগের ইনচার্জ আব্দুর রহমান বলেন, ‘সিইউএফএলের প্রাইমারি রিফরমারি ওয়েস্টেস বয়লারে এ আগুনের সূত্রপাত হয়। সিইউএফএলের নিজস্ব দুটি ফায়ার ট্রাক চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো ধারণা পাওয়া যায়নি।’

সিইউএফএলের উপ-ব্যবস্থাপক (নিরাপত্তা) মো: মাহমুদুর রহমান বলেন, ‘আগুনের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানতে তদন্ত কমিটি করা হয়েছে। সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি পরীক্ষা-নিরীক্ষা ও মেরামতকাজ শেষে উৎপাদন শুরু করা হবে।’

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে রাষ্ট্রীয় সার কারখানায় আগুন, উৎপাদন বন্ধ

আপডেট সময় : ০৭:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২