ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

চট্টগ্রামে রিক্সা চালকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

  • আপডেট সময় : ০৮:১৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
  • / 243
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুন্ড থানা পুলিশ মো. কামাল (৩৮) নামে  গুলিবিদ্ধ এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে। শনিবার সকাল দশটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ড থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত কামালের বাড়ি নোয়াখালি জেলার মাইজদীতে। তিনি নগরীর দক্ষিণ কাট্টলিতে পরিবার নিয়ে থাকতেন।

সীতাকুন্ড থানার এসআই সুজয় কুমার মজুমদার বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সকাল দশটার দিকে স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ের সামনে থেকে কামালের লাশ উদ্ধার করা হয়।

কামালের স্ত্রী আনজুমান আরার উদ্ধৃতি দিয়ে সুজয় বলেন, রিকশা চালানোর কথা বলে বৃহস্পতিবার বের হওয়ার পর আর বাসায় ফেরেননি কামাল। “তার দেহের উরুতে ও পিঠের উপরের দিকে বাম অংশে ‍দুটি গুলির চিহ্ন আছে। রাতের কোন এক সময় এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে।”এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানান এসআই সুজয় কুমার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে রিক্সা চালকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:১৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭