ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামে ৪৯তম বিশ্ব মান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৫:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮
  • / 198
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: খাদ্যের গুনগত মান নিশ্চিত করতে জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে চট্টগ্রামে ৪৯তম বিশ্ব মান দিবসের আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

‘চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মান’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর রোববার (১৪ অক্টোবর) নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএসটি আই চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক প্রকৌশলী মো. সেলিম রেজা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল বলেন খাদ্যের মানে কারো সাথে আপোষ নয়। জাপান ভালো দামে মানসম্পন্ন খাদ্যপণ্য আমদানি করে। মানের প্রশ্নে তারা আপস করে না। খাদ্যপণ্যের ব্যাপারে যেন বিএসটিআই আপস না করে। ১৬ কোটি মানুষের এ দেশে খাদ্য, পানি, ওষুধ, শিশুখাদ্য ইত্যাদিতে কোনো আপস করা যাবে না। বিদেশে যা রপ্তানি হচ্ছে সেই খাদ্য, পানীয়, ওষুধ দেশেও বাজারজাত করতে হবে। যারা ভেজাল খাদ্য উৎপাদন করবে তাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না।
তিনি বলেন, অনলাইনে ব্যবসার সুবিধা যেমন আছে তেমনি কিছু অসুবিধাও আছে। এ ব্যাপারে ভোক্তাদের সচেতন, সক্ষম হতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এসএম নাজের হোসাইন।
প্রকৌশলী মো. সেলিম রেজা বলেন, প্রতি বছর ১৪ অক্টোবর বিশ্বব্যাপী মান দিবস পালন করা হয়। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক মান অপরিহার্য। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকতে হলে বিশ্ব মান নিশ্চিত করতে হবে।
বিএসটিআই’র কর্মকর্তা শিমুল বিশ্বাস ও দেবী দাশের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমদ, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, বিএসটিআই’র উপ-পরিচালক শওকত ওসমান, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসেসিয়েশনের জয়নাল আবেদিন রানা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে ৪৯তম বিশ্ব মান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮