চট্টগ্রাম জেলায় সরকারি করণ হলো ১০ কলেজ
- আপডেট সময় : ০২:৪৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮
- / 630
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ১০ বেসরকারি কলেজকে সরকারিকরণ করেছে সরকার। দেশের ২৭১টি বেসরকারি কলেজকে সরকারিকরণের সঙ্গে চট্টগ্রামের এসব বেসরকারি কলেজকে সরকারিকরণ করা হয়।
১২ আগষ্ট রোববার শিক্ষা মন্ত্রণালয়েরমাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
সরকারি হওয়া ১০ কলেজ হলো- লোহাগাড়ার চুনতি মহিলা কলেজ, সীতাকুন্ড মহিলা কলেজ, আনোয়ারা কলেজ, হাটহাজারী কলেজ, রাউজান কলেজ, ফটিকছড়ি কলেজ, বাঁশখালীর আলাওল ডিগ্রি কলেজ, মিরসরাইয়ের নিজামপুর কলেজ, রাঙ্গুনিয়া কলেজ এবং নগরের বায়েজিদের আশেকানে ডিগ্রি কলেজ।
‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীকরণকৃত বিধিমালা ২০১৮’ এর আওতায় এসব কলেজের শিক্ষকদের সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে পরীক্ষার মাধ্যমে ক্যাডারভুক্তির সুযোগ রাখা হয়েছে।
বিধিমালা অনুযায়ী, প্রয়োজনীয় যোগ্যতা থাকলে বেসরকারি কলেজের যেকোনো শিক্ষক শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে নিয়োগ পেতে পিএসসির অধীনে পরীক্ষায় অংশ নিতে পারবেন। পিএসসির সুপারিশ পেলে তাকে শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে।


























