ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

চট্টগ্রাম বন্দরের অদুরে সাতশ টন কয়লা নিয়ে লাইটার ডুবি, ৯ নাবিক উদ্ধার

  • আপডেট সময় : ০৫:৫২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
  • / 262
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি

প্রায় সাতশ’ টন কয়লা নিয়ে একটি লাইটারেজ জাহাজ সন্দ্বীপের অদূরে ডুবে গেছে। গতকাল সকালে সংঘটিত এই ঘটনায় জাহাজটির নয় নাবিককে কোস্টগার্ড উদ্ধার করেছে। সাগর উত্তাল এবং বাতাসের কবলে পড়ে কয়লা বোঝাই এমভি সাগর শাপলা নামের লাইটারেজ জাহাজটি ডুবে যায় বলেও ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) সূত্র জানিয়েছে।

লাইটারেজ জাহাজের নিয়ন্ত্রক সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, বুধবার সকালে নগরীর কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট থেকে ৭০০ টন কয়লা বোঝাই এমভি সাগর শাপলা নামের জাহাজটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। সকাল সাড়ে ১০টা নাগাদ লাইটার জাহাজটি সন্দ্বীপ চ্যানেলের ভাষাণচর নামক এলাকায় পৌঁছলে উত্তাল সাগরে তীব্র বাতাসের কবলে পড়ে। এই সময় ঢেউয়ের তোড়ে সাগরের পানি জাহাজে ঢুকে পড়ে। এক পর্যায়ে জাহাজটি ডুবতে শুরু করে। এসময় ওই জাহাজের কাছাকাছি থাকা এম ভি কাফেলা-২ নামে আরেকটি জাহাজ কোস্ট গার্ডের নিয়মিত টহলে থাকা সিজিএস রুপসী বাংলা জাহাজকে এমভি সাগর শাপলা ডুবে যাওয়ার খবরটি জানায়।

খবর পেয়ে কোস্টগার্ডের রুপসী বাংলা জাহাজের অধিনায়ক লে. কমান্ডার জুলহাস ফয়সাল ডুবতে থাকা লাইটার জাহাজটিকে উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছান এবং নিমজ্জিত জাহাজটির ৯ নাবিককে উদ্ধার করেন।

উদ্ধারকৃত নাবিকরা হলেন জাহাজের মাস্টার এম আলাউদ্দিন (৩৪), এম শহিদুল (২৪), এম আরমান (২৮), এম ছাদেক আলী (৩৫), শুভ রহমান (১৮), এম উজ্জ্বল হোসেন (২৫), তারেক হাসান (২৩), এম কবির হোসেন নিলু (৩৬) ও এম তারেক রহমান (২৪)। উদ্ধারের পর নাবিকদের চট্টগ্রাম কোস্ট গার্ড ঘাঁটিতে এনে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে নাবিকেরা নিজেদের মতো বাড়ি ঘরে চলে যান।

সাগর উত্তাল থাকায় লাইটারেজ জাহাজ ডুবির ঘটনা বৃদ্ধি পাওয়ার আশংকা করে সূত্রগুলো বলছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যে হারে ভলগেট দিয়ে পণ্য পরিবহন চলছে তাতে ভলগেট ডুবির ঘটনাও আশংকাজনক পর্যায়ে গিয়ে ঠেকবে। শীতের মৌসুমে শান্ত সাগরে ভলগেট দিয়ে পণ্য পরিবহন করা হলেও বর্তমানে সাগর উত্তাল হয়ে উঠায় সতর্কতা জরুরি হয়ে উঠেছে বলে সূত্রগুলো মন্তব্য করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রাম বন্দরের অদুরে সাতশ টন কয়লা নিয়ে লাইটার ডুবি, ৯ নাবিক উদ্ধার

আপডেট সময় : ০৫:৫২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭