সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দর জেটিতে ভেড়ার সময় কন্টেইনারবাহী জাহাজ চরে আটকা
- আপডেট সময় : ০৪:০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮
- / 560
চট্টগ্রাম প্রতিনিধি: বহির্নোঙর থেকে চট্টগ্রাম বন্দর জেটিতে ভেড়ার সময় কন্টেইনারবাহী একটি জাহাজ বন্দর চ্যানেলের পাশে আটকে গেছে। আজ সোমাবর (১৫ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। তবে এতে জাহাজ চলাচলে কোন সমস্যা নেই বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দর সূত্রে জানা গেছে, মাল্টার পতাকাবাহী টিজনি নামে কন্টেইনার জাহাজটি বন্দর জেটিতে আসার সময় একটি ফিশিং ট্রলার সামনে পড়ে। সেটাকে রক্ষা করতে গিয়ে জাহাজের পাইলট ডানদিকে চলে যান। এতে জাহাজটি চ্যানেলের পাশে আটকে যায়।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, চরে আটকে যাওয়া জাহাজের জন্য বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোন সমস্যা নেই। জাহাজটি বন্দরের টাক বোট দিয়ে চ্যানেল থেকে দূরে সরিয়ে নেওয়ার হচ্ছে।

























