ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই রিকশাচালকের ছদ্মবেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা: চিফ হুইপ নাটোরে ট্রেনের টিকিট কাটতে গিয়ে প্রতারণার শিকার জার্মান পর্যটক সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বহিষ্কার নয়: কলকাতা হাইকোর্ট উত্তর ওয়াজিরস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭ সন্ত্রাসী নিহত খুলনায় ছিনতাইকারীদের হামলায় আহত এসআই, উন্নত চিকিৎসায় ঢাকা প্রেরণ সিরাজগঞ্জে গাছ পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাংলাদেশে নতুন বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে অনিয়মের দায়ে পৌনে দুই লাখ টাকা জরিমানা নিউইয়র্কে দুর্গাপূজার ধুম, টাইমস স্কয়ারে বিশেষ আয়োজন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট সময় : ১১:১৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 21
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ (১৯) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের প্রধান ফটকসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে হলের সামনে ব্যানার লাগানোর সময় অসাবধানতাবশত আরিফ ওপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে চলে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিছুক্ষণ ঝুলে ছিলেন। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে দ্রুত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (৯ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর খাগড়াছড়িতে আরিফের নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ১১:১৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬