ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিভাবক গ্রেপ্তার ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন

চলে গেলেন বলিউড সুপার স্টার শ্রীদেবী

  • আপডেট সময় : ০৩:৫৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮
  • / 341
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  বলিউড সুপার স্টার শ্রীদেবী আর নেই। শনিবার রাত ১১টা নাগাদ দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউড তথা ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী৷

মাত্র ৫৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি৷ শ্রীদেবী, তার স্বামী বনি কাপুর এবং ছোট মেয়ে খুশি কাপুরের সঙ্গে দুবাইয়ে মোহিত মারবার বিয়েতে অংশ নিয়েছিলেন৷ সেখানেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি৷ জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুতে বলিউড -সহ গোটা ভারতে নেমে এসেছে শোকের ছায়া৷

তার মৃত্যুর কথা সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছে তার পরিবারেরই এক সদস্য৷ রীতেশ দেশমুখ, রাজকুন্দ্রা, সুস্মিতা সেন, করিনা কাপুরসহ আরো অনেকেই টুইটারে শোকপ্রকাশ করেছেন৷

শুধু হিন্দি নয়, মালয়ালম, তামিল, কন্নড়-সহ একাধিক ভাষার সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন৷ শিশু শিল্পী হিসেবে সিনেমায় তার আবির্ভাব ঘটে। তার ঝুলিতে রয়েছে শতাধিক ছবি। তারপর অগণিত বলিউডের ছবিতে অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন শ্রীদেবী। তবে এখনো শ্রীদেবী বলতেই মনে পড়ে সেই ‘‍মিস্টার ইন্ডিয়া’‍ সিনেমায় ‘‍কাটে নেহি কাটতে ইয়ে দিন ইয়ে রাত’‍ গানে তার নাচ। তারপর বহু ছবিতেই তার অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে এবং এখনো হচ্ছে।

১৯৮৩ সালের তার অভিনীত জনপ্রিয় ছবি ‘সাদমা’ বলিউডে শ্রীদেবীর আলাদা জায়গা গড়ে দিয়েছিল৷ অনেক সিনেমা সমালোচকরাও বলেন, শ্রীদেবী অভিনীত ‘লমহে’ ভারতীয় সিনেমার ১০০ বছরের ইতিহাসে সেরা ১০টি রোম্যান্টিক ছবির মধ্যে অন্যতম।

২০১৩ সালে পেয়েছিলেন পদ্মশ্রী পুরস্কারও৷

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলে গেলেন বলিউড সুপার স্টার শ্রীদেবী

আপডেট সময় : ০৩:৫৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮