ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

চোখের পানিতে ইমামের রাজকীয় বিদায়

  • আপডেট সময় : ০৬:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
  • / 252
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

দীর্ঘ ৪১ বছর ইমামতির পর রাজকীয় আয়োজনে বিদায় নিলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের ক্ষিদ্র মালঞ্চি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুনসুর রহমান।

ইমামের বিদায় উপলক্ষে শুক্রবার (৩১ মে) বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে ইমামের সম্মানে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ইমাম মুনসুর রহমানকে মসজিদ কমিটির পক্ষ থেকে ৬৮ হাজার টাকা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

পরে ঘোড়ার গাড়িতে করে বসিয়ে তাকে তার বাড়ি উপজেলার শ্রীরামপুর গ্রাম পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন মুসুল্লিরা।

এদিকে, ইমামে বিদায়ের সময় কান্নায় ভেঙ্গে পড়েন মুসুল্লিরা। স্থানীয়রা জানান, ধর্মীয় কাজের সঙ্গে বিভিন্ন সামাজিক সমস্যার বিষয়ে হুজুরের কাছ থেকে সমাধান নেওয়া হতো। তিনি অনেক ভালো মানুষ। বার্ধক্যজনিত কারণে আজ বিদায় নিচ্ছেন।

ক্ষিদ্র মালঞ্চি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আরশেদ আলী লালচান বলেন, ‘ইমাম সাহেব ১৯৮৩ সালে তরুণ বয়সে এই মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব নিয়ে দীর্ঘ ৪১ বছর দায়িত্ব পালন করলেন।’

‘এই ৪১ বছরে তিনি গ্রামবাসীর সঙ্গে মিশে গেছেন। এখন তার বয়স হয়েছে তাই বিদায় নিচ্ছেন। বিদায় বেদনার হলেও এলাকাবাসী তা মেনে নিয়ে বিদায় সংবর্ধনার আয়োজন করে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চোখের পানিতে ইমামের রাজকীয় বিদায়

আপডেট সময় : ০৬:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪