ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ

জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে তথ্য, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়

  • আপডেট সময় : ১১:৪৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 57
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে হর্ন বাজানো বন্ধে ব্যবস্থা নিচ্ছে তথ্য, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়।

আজ এক চিঠিতে হর্ন নিয়ে মন্ত্রণালয়ের মূল বার্তা : ‘হর্ন বাজাবেন না। হর্ন বাজালে পুলিশ জরিমানা আরোপ করবে।’

এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ সকল ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালে বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করেছে।

জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে হর্ন বাজানো বন্ধে ব্যবস্থাগ্রহণ সংক্রান্ত এসব তথ্য পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে জানানো হয়েছে।

আজ এক তথ্যবিবরণীতে বলা হয়, অতিমাত্রায় শব্দদূষণের ফলে মানুষের বহুমাত্রিক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হচ্ছে। শব্দদূষণের কারণে কানে কম শোনা, আংশিক বা পুরোপুরি বধিরতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অনিদ্রা এবং মনোসংযোগ বিঘ্ন হওয়াসহ বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার পাশাপাশি গর্ভবতী মায়েদের গর্ভপাত, গর্ভস্থ বাচ্চা বধির বা প্রতিবন্ধী/বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্ম হবার সম্ভাবনা সৃষ্টি হয়।

শব্দদূষণের কারণে বিশেষ করে হাসপাতালের রোগী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ট্রাফিক পুলিশ, রিকশা বা গাড়ির চালক, রাস্তায় চলাচলকারী পথচারী, উচ্চ শব্দের উৎসের নিকটস্থ শ্রমিক ও বসবাসকারী মানুষ অধিক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে দেশের মানব সম্পদের ওপর এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

এদিকে, গত বছরের ২৪ নভেম্বর শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ সরকার গেজেটে জারি করেছে। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর বিধি-৬ এ যানবাহনের হর্ন সংক্রান্ত বিধিনিষেধ রয়েছে। বিধি-৬ (২) অনুসারে, কোনো ব্যক্তি মোটরযান বা নৌযানে অননুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ন স্থাপন ও ব্যবহার করতে পারবে না। বিধি-৬(৩) অনুসারে নীরব এলাকায় এবং বিধি-৬(৪) অনুসারে আবাসিক এলাকায় রাতে হর্ন বাজানো যাবে না। উক্ত বিধিমালার বিধি-২০ অনুসারে যদি কোনো ব্যক্তি বিধি-৬ (২) (৩) (৪) এর অধীন কোনো অপরাধ ঘটালে পুলিশ কর্মকর্তা তাকে জরিমানা করতে পারবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে তথ্য, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়

আপডেট সময় : ১১:৪৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬