ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ ১৮ ঘণ্টা পরও কাটেনি মাইক্রোসফট সেবার বিপর্যয় শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই শর্ত রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানে পাঁচ ত্রুটি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য মাইক্রোসফটের বড় প্রযুক্তিগত বিভ্রাট: বিপাকে বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী অভিষেক ম্যাচে বিয়ার্ডম্যানের ৬ উইকেটে বিধ্বস্ত ইংল্যান্ড জাকির নায়েক ও তার সংস্থার ওপর নিষেধাজ্ঞা বাড়াল ভারত গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক যাত্রী বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন আজ

প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানে পাঁচ ত্রুটি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

  • আপডেট সময় : ০৫:৫৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 6
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ২৯ অক্টোবর জাপান সফর শেষে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৭ ফ্লাইটে বড় ধরনের যান্ত্রিক জটিলতা দেখা দেয়। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে এই ত্রুটি ধরা পড়ে। বিমানের নিজস্ব প্রকৌশলী ও জাপানি টেকনিশিয়ানদের কয়েক ঘণ্টার যৌথ প্রচেষ্টায় উড়োজাহাজটি সচল করা হয় এবং নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় বিমান কর্তৃপক্ষ পরদিন ৩০ অক্টোবর চার সদস্যের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে। তদন্তে উড়োজাহাজটির কারিগরি লগ বই ও রক্ষণাবেক্ষণ রেকর্ড বিশদভাবে পর্যালোচনা করা হয়েছে। এতে স্পয়লার ও ফ্ল্যাপ সম্প্রসারণ, পিটট হিটিং ব্যবস্থা এবং ডান ও বাম পাশের র‍্যাম এয়ার ফ্যান ব্যবস্থাসহ মোট পাঁচটি ত্রুটির সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে প্রতিবেদনটি পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা থেকে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত আসবে। বিমানের একটি সূত্র জানায়, তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এখন পরবর্তী সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

বিষয়টি নিয়ে বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক নাফিজ ইমতিয়াজ উদ্দিন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘স্পয়লার আপ-ডাউন করছে না, এটি মূলত সেন্সর এবং এয়ারক্রাফটের জটিল সমস্যা। সাধারণ যাত্রীদের নিরাপত্তার বিষয়টিই যেখানে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার কথা, সেখানে প্রধানমন্ত্রীর মতো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির যাত্রার আগে বিমানটি পুরোপুরি পরীক্ষিত থাকাটা অনিবার্য ছিল।’ এরপরও প্রধানমন্ত্রীর মতো কেউ যাচ্ছেন, তখন তো বিমানের সবকিছুই পরীক্ষিত থাকবে।

নাফিজ ইমতিয়াজ উদ্দিন আরও যোগ করেন, তদন্ত কমিটি যেহেতু নির্দিষ্ট পাঁচটি ত্রুটির সন্ধান পেয়েছে, তাই দায়ীদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও যান্ত্রিক ত্রুটির মতো স্পর্শকাতর বিষয়ে কোনো প্রকার গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানে পাঁচ ত্রুটি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

আপডেট সময় : ০৫:৫৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬