ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

জমকালো আয়োজনে রাবির ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট সময় : ০২:১৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • / 334
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: পূর্ব দিগন্তে লাল সূর্য উদিত হওয়ার সাথে সাথেই গৌরবের ৬৫ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়।

সকাল ১০টায় প্রশাসনভবন চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক  সাদা পায়রা, বেলুন-ফেস্টুন ওড়ানোর মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্ধোধন ঘোষনা করেন ।

এসময় সেখানে অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, হল প্রাধ্যক্ষ, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির সভাপতি বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. আখতার ফারুক, সদস্য-সচিব ও ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. মিজানুর রহমান, প্রক্টর প্রফেসর মো. মজিবুল হক আজাদ খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিনেটভবন চত্বরে উপাচার্য একটি বৃক্ষরোপণ করেন। এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

পরে বেলা ১১টায় সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং ছাত্র উপদেষ্টা প্রফেসর মো. মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবির সাবেক উপাচার্য এবং যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত প্রফেসর এম সাইদুর রহমান খান।
আলোচক হিসেবে  উপস্থিত ছিলেন, রাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. নজরুল ইসলাম এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর রকীব আহমদ।

এ সময় বক্তারা বলেন, গত ৬৪ বছর ধরে জ্ঞান-বিজ্ঞান চর্চা ও প্রসারের পাশাপাশি জাতির বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবস্থান আছে। এদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. জোহা ছিলেন এই বিশ্ববিদ্যালয়েরই একজন নিষ্ঠাবান শিক্ষক।

তাঁরা আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত নৈতিক মূল্যবোধ সম্পন্ন জাতি গঠন একান্ত আবশ্যক। সে লক্ষ্যে এখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি উচ্চ নৈতিক চরিত্রের অধিকারী গ্রাজুয়েট তৈরি হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও গৌরব-দীপ্ত ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এজন্য ছাত্র-শিক্ষক উভয়কেই এগিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জমকালো আয়োজনে রাবির ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০২:১৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭