ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

জাবিতে হলে হলে প্রভোস্টদের অভিযান চলছে

  • আপডেট সময় : ০১:৫১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • / 233
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলো খালি করতে প্রভোস্টদের অভিযান শুরু হয়েছে।

সোমবার সকাল সোয়া ১১টায় প্রভোস্টদের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এসময় প্রভোস্টদের সাথে হলের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা ছিলেন।

এর আগে শিক্ষার্থীদের হল ত্যাগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সকাল ১০টা পর্যন্ত সময় বেধে দিয়ে রোববার রাতে নোটিশ জারি করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে শিক্ষার্থীরা এখনো যার যার হলে অবস্থান করছে।

আ ফ ম কামালউদ্দিন হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান অভিযান পরিচালনার সময় বলেন, ‘আমরা সরকারের নির্দেশনা জানাতে এসেছি। আইন ভঙ্গ করে হলে অবস্থান করা যাবে না। শিক্ষার্থীদের অনুরোধ করছি যাতে তারা আইন মেনে হল ছেড়ে দেন।’

শিক্ষার্থীরা কোথায় যাবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা বাড়ি চলে যেতে পারেন। গেরুয়া এলাকার বিকল্প তো হল হতে পারে না।’

শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে তিনি জানান, ‘গেরুয়া এলাকার সমস্যার ব্যাপারে আমরা কথা বলছি। আর আশুলিয়া থানায় মামলা করেছি।’

ভারপ্রাপ্ত প্রক্টর আরো জানান, ‘প্রত্যেক প্রভোস্ট তার নিজ নিজ হলে অভিযান করছে, শিক্ষার্থীদের সাথে কথা বলছে। সবাইকে অনুরোধ করছি হল ছেড়ে দেয়ার জন্য। তারপর প্রশাসনের অন্যদের সাথে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

অন্যদিকে, শিক্ষার্থীরা কোনোভাবেই হল ছাড়বে না বলে প্রভোস্টকে জানিয়ে দিয়েছে।

সকাল ১১টায় প্রভোস্ট কমিটির সভা শেষে সাংবাদিকদের জানানো হয়, প্রতি হলে প্রভোস্টদের নেতৃত্বে অভিযান চালানো হবে। প্রভোস্টরা শিক্ষার্থীদের অনুরোধ করবেন ও বুঝাবেন যাতে তারা আইন মেনে হল ত্যাগ করে।’

উল্লেখ্য, শনিবার এলাকাবাসীর সাথে সংঘর্ষের পর শিক্ষার্থীরা তালা ভেঙ্গে হলে অবস্থান নেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের এমন পদক্ষেপে সিন্ডিকেটের আইনের লঙ্গন হয়েছে বলে বিজ্ঞপ্তি দেয়।

রোববার (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার সকাল ১০টার মধ্যেই শিক্ষার্থীদের নিজ উদ্যোগে হল ত্যাগ করতে বলা হয়। কিন্তু শিক্ষার্থীরা হলেই অবস্থান করছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাবিতে হলে হলে প্রভোস্টদের অভিযান চলছে

আপডেট সময় : ০১:৫১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১