ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে

জামায়াত আমিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় : ১১:৪৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ নেদারল্যাণ্ডস দূতাবাসের নতুন রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার বিকালে বসুন্ধরার জামায়াত আমিরের কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) মি. কোর স্টাউটেন এবং সিনিয়র পলিটিক্যাল এডভাইজার মি. লুবাইন মাসুম।

জামায়াত আমিরের সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও নেদারল্যান্ডস এর পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

আলোচনাকালে বাংলাদেশ ও নেদারল্যান্ডস এর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামায়াত আমিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ১১:৪৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫