ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

ঝিনাইদহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী !

  • আপডেট সময় : ০২:২৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০১৭
  • / 218
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধি

“দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের আয়োজনে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ মন্ডল, জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রিজ এর সভাপতি মীর নাসির উদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বক্তারা মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষার প্রতি সকলকে আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী !

আপডেট সময় : ০২:২৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০১৭