ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ঝিনাইদহের ডাকাতি ছেড়ে এখন রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন আইয়ুব আলী

  • আপডেট সময় : ০২:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮
  • / 276
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ  ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের মধুদাহ গ্রামের আব্দুর রউফ মোল্লার ছেলে আইয়ুব আলী (৫৫)।

অনেকেই আইয়ুব ডাকাত বলে চিনে তাকে। ২ সন্তানের পিতা সে। সবাই এখন স্বাবলম্বী। জীবনের প্রায় অর্ধেক সময় জেল খানায় কেটেছে তার। বর্তমানে সকল প্রকার অন্যায় অপরাধ থেকে দুরে থেকে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন সে। জানা যায়, আইয়ুব হোসেন শহরের নতুন কোর্ট এলাকায় একটি ডাকাতি মামলায় ১৪ বছর জেলে থেকে গত ৭ বছর আগে বের হন। এরপর থেকে আর গ্রামে ফেরেনি তিনি। লোকলজ্জার ভয়ে বাবার পৈতৃক ভিটা ছেড়ে সদর উপজেলার ঝিনুকমালা আবাসনে বসবাস করছেন। কিছুদিন আগে দেখা হয় পাগলা কানাই ইউনিয়নের খাজুরা গ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সাঈদের সাথে। তিনি আইয়ুব আলীকে অপরাধ জগতে ফিরে না যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন।

এরপর থেকে আইয়ুব আলী সকল প্রকার অন্যায় কাজ থেকে দুরে থেকে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তিনি বলেন, আমার যৌবন কাল কেটেছে জেল খানায়। জীবনের অর্থ আজ বুঝতে পেরেছি। তাই আমি স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। এলাকার সকলে আমাকে খারাপ চোখে দেখত। এখন আর আমি খারাপ কাজ করিনা। ভবিষ্যতে কোন অপরাধ করব না। আমার সামনে যদি কেউ অন্যায় অপরাধ করে তাহলে তাকে বাঁধা দিব। তিনি দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাংবাদিক জাহিদুর রহমান তারিককে বলেন, অন্যায় কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছি। তবুও কিছু মানুষ আমাকে খারাপ চোখে দেখে। তাইতো প্রতিদিন ঝিনাইদহ সদর থানায় এসে হাজিরা দিই। সদর থানার ওসি এমদাদুল হক স্যার খুব ভালো মানুষ।

তিনি আমাকে আরও ভালোভাবে চলার পরামর্শ দিয়েছেন। আমি চাই তার পরামর্শ অনুযায়ী বাকি জীবনটা সৎ ও নিষ্ঠার সাথে কাটাতে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহের ডাকাতি ছেড়ে এখন রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন আইয়ুব আলী

আপডেট সময় : ০২:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮