সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে এবার পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু!
- আপডেট সময় : ০৪:৫৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭
- / 316
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শৈলকুপায় পানিতে ডুবে সোহেল শেখ (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার শেখড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সোহেল শেখ স্থানীয় পান্তু শেখের ছেলে।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় সোহেল। বাড়ি ফিরতে দেরি হলে পরিবারের সদস্যরা তাকে পুকুরে গিয়ে খোঁজা খুঁজি শুরুূ করেন।
পরে স্থানীয় লোকজন তার ভাসমান লাশ উদ্ধার করে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।


























