ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ঝিনাইদহে দুই ছাত্র সহ নারী নিখোঁজ !

  • আপডেট সময় : ০২:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • / 219
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলা থেকে এক নারী ও দুই শিশুসহ ৩ জন নিখোঁজ রয়েছে। এর মধ্যে শৈলকুপার শেখড়া গ্রামের আলামিনের স্ত্রী লাকি বেগম (৪০) ২৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ঝিনাইদহ সদর উপজেলার কামতা গ্রামের আবু তাহেরের পঞ্চম শ্রেনীতে পড়ুয়া ছেলে হাসিবুর রহমান সাগর (১৩) ও একই গ্রামের মোস্তফার ছেলে সবুজ হোসেন (১২) গত ১৩ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ থাকা ব্যক্তিদের পারিবারিক সুত্রে জানা গেছে, শৈলকুপার শেখড়া গ্রামের লাকি বেগম গত ২৩ মার্চ থেকে পাওয়া যাচ্ছে না। লাকি বেগমের স্বামী আলামিন জানান, নিখোঁজ হওয়ার দুই দিন পর ঢাকার নবীনগর (সাভার) থেকে নিজেকে মৌলি খাতুন পরিচয় দিয়ে এক মহিলা ০১৯২১-৮৭৮৩৫১ নাম্বার মোবাইল থেকে তার কাছে ফোন করে।

কথিত মৌলি জানায়, লাকি বেগম নাকি তার হেফাজতে রয়েছে। আলামিন ও তার আত্মীয় স্বজনরা মৌলির সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করে, কিন্তু কথিত মৌলি তার ঠিকানা দিতে অস্বীকৃতি জানায়। কিছুদিন পর থেকে ০১৯২১-৮৭৮৩৫১ নাম্বারের মোবাইলটি বন্ধ হয়ে যায়। বহু জায়গায় খোজাখুজির পর গত ৩ এপ্রিল তারা শৈলকুপা থানায় একটি জিডি করেন বলে জানান লাকি বেগমের স্বামী আলামিন। জিডি নং ১১২, তাং ৩/৪/১৭ ইং।

লাকি বেগমের সন্ধান পেলে ০১৯২৩-৮৫৮০৭৩ নাম্বারের মোবাইল ফোনে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। এদিকে ঝিনাইদহ সদর উপজেলার কামতা গ্রামের আবু তাহেরের পঞ্চম শ্রেনীতে পড়ুয়া ছেলে হাসিবুর রহমান সাগর ও একই গ্রামের মোস্তফার ছেলে সবুজ হোসেন ১৩ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ হাসিবুর রহমান সাগরের মা নাসিমা বেগম জানান, সকালে তার ছেলেকে স্কুলে যাওয়ার কথা বললে পাশের বাড়ির সবুজের সাথে কোথায় যেন চলে যায়। এরপর থেকে দুইজন নিখোঁজ রয়েছে। তিনি আরো জানান, নিখোঁজ হওয়ার কয়েক দিন পর তারা জানতে পারে ঢাকার আশুলিয়া এলাকার জনৈক বজলুর রহমানের কাছে তারা গেছে। বজলুর রহমানের ০১৯২০-১০৩৩০০ নাম্বারের মোবাইলে তারা কথাও বলেছেন বলে নাসিমা বেমগ জানান।

বিষয়টি নিয়ে আশুলিয়া এলাকার জনৈক বজলুর রহমানের সাথে হলে তিনি জানান, আমার কাছে আসবে বলে সবুজ ফোন করেছিলো। কিন্তু তারা আজো আসেনি। তিনি আরো জানান, নিখোঁজ সবুজের এক ভাই তার ওখানে কাজ করার সুত্র ধরে তাদের সাথে পরিচয়। নিখোঁজ সাগরের ভাই সাইফুল ইসলাম জানান, খোঁজাখুঁজি নিয়ে ব্যস্ত থাকায় তারা এবিষয়ে এখনো কোন জিডি করেননি। আজ কালের মধ্যে জিডি করবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে দুই ছাত্র সহ নারী নিখোঁজ !

আপডেট সময় : ০২:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭