ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

ঝিনাইদহে দুর্নীতিবিরোধী ভিডিও ড্রামা ‘আলোর পথে যাত্রা’ প্রদর্শন!

  • আপডেট সময় : ০৪:২৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭
  • / 284
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত ইয়েস দল জনগণের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা ও স্থানীয় সরকার খাতে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে। এই নানামুখী কর্মসূচীর অংশ হিসেবে ১৯ জানুয়ারি ২০১৭ স্থানীয় হাটগোপালপুরের রাইচরণ তারিণীচরণ ডিগ্রি কলেজে দুর্নীতিবিরোধী ভিডিও ড্রামা ‘আলোর পথে যাত্রা’ প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সনাক সদস্য এন.এম. শাহজালাল এবং সভাপতির বক্তব্য দেন ওই কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার বিশ্বাস। আরও বক্তব্য দেন সনাক সভাপতি মো. আবু তাহের, কলেজছাত্রী বৃষ্টি ও ছাত্র হাসু মোল্লা। বৃষ্টি বলেন আমাদের সকলের দুর্নীতিকে না বলা উচিত। হাসু মোল্লা বলেন সমাজে কিছু মানুষের দুর্নীতির কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। ভিডিও ড্রামাটি প্রাথমিক শিক্ষা, স্থানীয় সরকার ও স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সেবাগ্রহিতার জীবন চিত্র বিষয়ে নির্মিত।

ভিডিও চিত্রের তথ্য সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা সৃষ্টি করতে সনাক এর সহ-সভাপতি সুরাইয়া পারভীন মলির পরিচালনায় উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৬ জন ছাত্রী ও ৪ জন ছাত্রের মধ্যে পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীসহ ৮২ জন ছাত্রী ও ৮৪ জন ছাত্র অধ্যক্ষ শ্যামল কুমার বিশ্বাস এর নেতৃত্বে দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়েস সদস্য শান্তা আহম্মেদ সুমি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে দুর্নীতিবিরোধী ভিডিও ড্রামা ‘আলোর পথে যাত্রা’ প্রদর্শন!

আপডেট সময় : ০৪:২৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭