ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

ঝিনাইদহে ব্যাপক আয়োজনে আগামী কাল থেকে তিনদিনের লোক সঙ্গীত“বাউলের হাট”শুরু

  • আপডেট সময় : ০১:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 222
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ব্যাপক আয়োজনে মুজিব চত্ত্বর ও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদমিনার প্রাঙ্গনে আগামী কাল ১৭,১৮,১৯শে ফেব্রুয়ারী ২০১৭ইং থেকে তিনদিনের লোক সঙ্গীত“বাউলের হাট”শুরু হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠনে প্রধান অতিথী থাকবেন খুলনা রেঞ্জের সম্মানীত ডিআইজি এস এম মনিরুজ্জামান, উৎসবের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব্য বাংলাদেশ গ্রাম থিয়েটার সভাপতি জনাব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বিশেষ অতিথী থাকবেন মাননীয় জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, বিশেষ অতিথী থাকবেন মাননীয় পুলিশ সুপার জনাব মিজানুর রহমান, বিশেষ অতিথী থাকবেন প্রিয়ংকা কালচারাল ইনিষ্টিটিউটের চেয়ারম্যান জনাব সাইদুর রহমান স্বজল, বিশেষ অতিথী থাকবেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারন সম্পাদক জনাব তৌফিক হাসান ময়না, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব সাইদুল করিম মিন্টু মেয়র ঝিনাইদহ পৌরসভা।

ঝিনাইদহে ফকির লালন শাহ, মরমী কবি পাগলা কানাই, সিরাজ শাহ্, বাউল দুদ্দু শাহ্, গাজী-কালু-চম্পাবতী, বাঘা যতীন, বীরশ্রেষ্ট হামিদুর রহমান, কে.পি.বসু, ইলা মিত্র, কবি গোলাম মোস্তফা প্রমুখ গুনীজন সমৃদ্ধ ইতিহাসের স্মরণীয় ব্যাক্তিদের তীর্থ জন্মস্থান। ইতিমধ্যে ঝিনাইদহ জেলা একটি আদর্শ ও ঐতিহ্যবাহী জেলা হিসাবে সারাদেশে পরিচিতি অর্জন করেছে।

এ সমস্ত বাউল সাধক ও কীর্তিমান ব্যাক্তিদের স্মরণে ঝিনাইদহ জেলার হাজার বছরের লোকঐতিহ্যকে সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সংগঠন ঝিনাইদহ থিয়েটার, ভোর হলো এবং লালন পরিষদ মিলে আয়োজন করতে যাচ্ছে আগামী ১৭,১৮,১৯শে ফেব্রুয়ারী ২০১৭ ইং তারিখে ৩দিন ব্যাপী “বাউল হাট” নামে এক লোকজ সাংস্কৃতিক উৎসব। এই ৩দিনে বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।

উক্ত অনুষ্ঠানে প্রতিদিন সন্ধ্যায় মরমী কবি পাগলা কানাই এর জারীগান, কবি গান, লাঠি খেলা, বাউলদের ভাব সঙ্গীত, অষ্টক পালা, গম্ভীরা, লোক নাটক, লোক পালা, গাজীর গান ইত্যাদি প্রদর্শিত হবে।

ঝিনাইদহবাসী আশা করে, উক্ত অনুষ্ঠানে হাজার হাজার মানূষের স্বত:স্ফুর্ত অংশ গ্রহনের মাধ্যমে বাঙালী সংস্কৃতির আদি ঐতিহ্যকে তুলে ধরবার প্রত্যয়ে বাঙালীর অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে সুদৃড় করার ক্ষেত্রে মুল্যবোধের বিকাশ সাধন হবে। এ উৎসব শুধু বিনোদনের নয়, জঙ্গিবাদের বিরুদ্ধে ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়ীকতার দর্শনে গন মানুষকে ঐক্যবদ্ধ করা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে ব্যাপক আয়োজনে আগামী কাল থেকে তিনদিনের লোক সঙ্গীত“বাউলের হাট”শুরু

আপডেট সময় : ০১:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭