সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে ব্যাবসায়ীদের সমাবেশ ওষুধ ব্যবসায়ীকে অপহরণ চেষ্টার প্রতিবাদ!
- আপডেট সময় : ০৪:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭
- / 236
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের কবি গোলাম মোস্তফা সড়কে অবস্থিত এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণ চেষ্টার প্রতিবাদে সমাবেশ করেছে ব্যবসায়ীরা।
বাংলাদেশ ড্রাগ এন্ড কেমিষ্ট সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোবাশশির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিসিডিএস এর সহ-সভাপতি মিজানুর রহমান, অলোক মিত্র, সাবেক কমিশনার সেকেন্দার আলী, সাবেক এমপি নুরুূদ্দীন আহম্মেদ, যুবলীগ নেতা আব্দুল কাদের সাগরসহ অন্যন্যেরা। রোববার রাতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা সে সময়, ব্যবসায়ী অলোক সাহাকে অপহরণ চেষ্টাকারীদের গ্রেফতারের দাবী জানান। উল্লেখ্য, চাঁদা না দেওয়ায় গত ১৯ জানুয়ারি অপুর্ব ড্রাগ হাউজের মালিক অলোক সাহাকে অপহরণের চেষ্টা করে দুবৃর্ত্তরা।


























