সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে ৪ দফা দাবীতে বেসরকারী শিক্ষক ও কর্মচারীদের মানববন্ধন
- আপডেট সময় : ০২:২১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭
- / 265
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে এমপিও ভুক্তকরণ ও বৈশাখী এবং উৎসব ভাতা’র দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বেসরকারী শিক্ষক ও কর্মচারীরা। সোমবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। এ মানববন্ধন কর্মসূচীতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষক ও কর্মচারীরা তাদের দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) জেলার সভাপতি মোঃ আসাদুর রহমান শাহীন, সাদারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কলেজের অধ্যক্ষ শেখ কবিরুল ইসলাম, শিক্ষক নেতা শরিফুল ইসলামসহ স্বাশিপ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

























