ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজে স্টুডেন্ট বাস সার্ভিস চালু

  • আপডেট সময় : ১১:২৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭
  • / 267
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজে স্টুডেন্টদের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে বাস চালু উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক ডা: আবদুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ডা: অমলেন্দু ঘোষ, উপ-প্রকল্প পরিচালক ডা: নুরুল আমিন, সহযোগী অধ্যাপক সর্দার খায়রুল বাশার, ডা: আবু জাফর মোহাম্মদ ফেরদৌস, ডা: লিয়াকত আলী, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত গ্রীণ চাষী ইদ্রিস আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন কর্মচারী পরিষদের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ফাহিম হাসানসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। অধ্যক্ষ ডা: আবদুল হাই জানান, প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের অধিন প্রকল্পের অর্থায়নে এ বাসটি চালু করা হয়েছে।

এখন থেকে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের পায়রা চত্বর থেকে সকাল সাড়ে ৭ টায় প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারবে। ভবিষ্যতে কর্মচারী ও শির্ক্ষার্থীদের জন্য আরও বাস ক্রয়ের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজে স্টুডেন্ট বাস সার্ভিস চালু

আপডেট সময় : ১১:২৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭