ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

টেকনাফে শিক্ষকতা না করেও ১৭ বছর ধরে বেতন নিচ্ছেন রহমত উল্লাহ

  • আপডেট সময় : ০৬:৩৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
  • / 230
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ  কক্সবাজারের টেকনাফে বিদ্যালয়ে যেতে হয় না, করাতে হয় না পাঠদানও। এরপরেও দীর্ঘ ১৭ বছর ধরে শিক্ষকতার বেতনভাতা তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকতার পাশাপাশি আইন পেশায় জড়িত হোয়াইক্যং নয়াপাড়া বটতলীর মাষ্টার রহমত উল্লাহ শাহপরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কাগজে কলমে কর্মরত আছেন।

অভিভাবকরা জানান, রহমত উল্লাহ কোন দিন স্কুলে আসেননি। এমনকি অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের অনেকেই তাকে চেনে না। কিন্তু বছরের পর বছর তিনি স্কুল থেকে বেতন ভাতা তুলছেন।

সুত্র জানায়, স্কুল শিক্ষক রহমত উল্লাহ ২০০০ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারি চাকরি নেন। তিনি শুরু থেকেই এভাবে স্কুল ফাঁকি দিয়ে চলছেন।
প্রধান শিক্ষক কলিমুল্লাহ জানান, মাঝে মধ্যে শিক্ষক রহমত উল্লাহ আদালতপাড়ায় যান। স্কুলে না এসে কিভাবে তিনি বেতন ভাতা উত্তোলন করছেন প্রশ্ন করা হলে প্রধান শিক্ষক কোন সদোত্তর দিতে পারেননি।

রহমত উল্লাহ বলেন, আমার মতো অনেকেই আছেন। পেনশনের সুবিধা পর্যন্ত এরকম ভেতরে ভেতরে অনেকে কোর্টে ওকালতি করছেন।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমেদ জানান, অন্য পেশায় জড়িত ছিল না এবং নেই এধরণের অঙ্গিকার দিয়েই আইন পেশায় আসতে হয়। কাজেই শিক্ষকতা পেশায় থেকে তথ্য গোপন করে ওকালতি করা জঘন্য অপরাধ।

টেকনাফ উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদ হোছাইন চৌধুরী জানান, আমিতো কেবল দায়িত্ব নিয়েছি। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি ।
কক্সবাজার জেলা শিক্ষা অফিসার ওসমান গণি বলেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তিনি বিভাগীয় ব্যবস্থা নিবেন বলেও জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে শিক্ষকতা না করেও ১৭ বছর ধরে বেতন নিচ্ছেন রহমত উল্লাহ

আপডেট সময় : ০৬:৩৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭