ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ট্রেনের বগি লাইনচ্যুত : ১১ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

  • আপডেট সময় : ১১:২৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
  • / 306
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা ময়মনসিংহ রেল রুটে গাজীপুরে ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর মাধ্যমে ঢাকার সাথে উত্তরবঙ্গ ও ময়মনসিংহের সাথে ট্রেন চলাচল শুরু হয়েছে।

সোমবার সকালে রেলওয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার রাত সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের একটি বগি উল্টে গিয়ে লাইনচ্যুত হয়। এতে একটি বগি কাত হয়ে মাটিতে পড়ে গেলে ওই বগির দুই পাশে আরো দুইটা বগি কাত হয়ে যায়।

তিনি জানান, এই ঘটনার পর ঢাকার সাথে ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ রেল রুটের উত্তরবঙ্গ এবং উত্তর ও পশ্চিমবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। এছাড়া মৌচাক স্টেশনসহ কয়েকটি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রেনের বগি লাইনচ্যুত : ১১ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ১১:২৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২