চিকিৎসকদের কমিশন বাণিজ্য ও অনিয়মে স্বাস্থ্য খাতে বছরে ১,৮৬১ কোটি টাকা লেনদেন
- আপডেট সময় : ০৪:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 18
সরকারি স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি এবং কমিশন বাণিজ্যের ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে। রোববার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রকাশিত এই প্রতিবেদনে জানানো হয়, রোগীদের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে পরীক্ষার ফি থেকে চিকিৎসকরা বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা কমিশন হাতিয়ে নিচ্ছেন। যদিও প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, এই পরিসংখ্যানের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। অন্যদিকে, রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে চিকিৎসকেরা পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেন। গবেষণার হিসাব অনুযায়ী, দেশের বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতি স্বাস্থ্যসেবার অন্যতম বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে গবেষণাটি।
গবেষণাটিতে দেখা গেছে, আকস্মিক পরিদর্শনের সময় সরকারি হাসপাতালের প্রায় ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকেন। প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি (সিডা)।
কোনো কোনো ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রে এই অনুপস্থিতির হার ৭০ শতাংশেরও বেশি। এছাড়া দায়িত্ব পালন না করেই অনেক চিকিৎসক সরকারি বেতন-ভাতা গ্রহণ করছেন। পাশাপাশি স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজার কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে ব্যাপক রাজনৈতিক প্রভাব এবং প্রশাসনিক দুর্বলতা পরিলক্ষিত হয়েছে। ২০২১ সালে প্রায় ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনা এর প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে।
কেনাকাটার ক্ষেত্রে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) অনিয়ম উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। প্রতিবেদনে ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতি এবং ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার তথ্য দেওয়া হয়েছে। কোনো কোনো সরঞ্জাম বাজারের স্বাভাবিক মূল্যের তুলনায় ১৮ গুণ বেশি দামে কেনার নজিরও পাওয়া গেছে। বিএইচডব্লিউর আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন সম্পাদিত এই ১৯১ পৃষ্ঠার প্রতিবেদনে স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অনিয়ম কমাতে কঠোর কাঠামোগত সংস্কারের সুপারিশ করা হয়েছে। ১৯১ পৃষ্ঠার এই প্রতিবেদনে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। এর মধ্যে ৭৯টি এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
প্রতিবেদন অনুষ্ঠানে ডা. শামস এল আরেফিন মন্তব্য করেন, দুর্বল সুশাসন, জবাবদিহির অভাব এবং স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা স্বাস্থ্য খাতে দুর্নীতিকে উসকে দিচ্ছে। তিনি সততা ও নৈতিকতাকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ করার আহ্বান জানান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত এ সময় বলেন, শুধু শাস্তি দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, বরং পুরো খাতের কাঠামোগত সংস্কার প্রয়োজন। দরপত্রের কারসাজি ছাড়াও নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে নীতি প্রভাবিত করাকেও তিনি বড় দুর্নীতি হিসেবে উল্লেখ করেন।
রোগীদের হয়রানির শিকার হওয়ার চিত্রটিও প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে। দালালদের দৌরাত্ম্য, শয্যা পেতে বা ছাড়পত্র পেতে অবৈধ অর্থ লেনদেন এবং রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানো নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। উদাহরণস্বরূপ, অস্ত্রোপচারের কথা বলে এক ওয়ার্ডবয় বৃদ্ধ রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা হাতিয়ে নিয়েছিলেন, অথচ সংশ্লিষ্ট হাসপাতালে অস্ত্রোপচারের কোনো সুযোগই ছিল না। অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে তাকে অন্য জায়গায় বদলি করা হয়েছে মাত্র।
নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বিএমডিসির ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনই সরকারিভাবে সংশ্লিষ্ট, ফলে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব সেখানে নেই বললেই চলে। ২০১০ থেকে ২০২৫ সালের মে পর্যন্ত ১৭২টি অভিযোগ জমা পড়লেও মাত্র ২৯টির ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে অকার্যকর করে তুলছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। পর্যালোচনা করা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী বা সাধারণ মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নেই। চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তি এবং ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির কথাও বলা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেখানে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থাও রাখতে হবে।
মেডিকেল শিক্ষার মান নিয়েও প্রতিবেদনে সতর্কতা দেওয়া হয়েছে। ২০১০ সালে দেশে মেডিকেল কলেজ ছিল ৬২টি, যা ২০২২-২৩ সালে বেড়ে ১১৮টিতে দাঁড়িয়েছে। তবে এই দ্রুত সম্প্রসারণের সঙ্গে মান নিয়ন্ত্রণ ব্যবস্থা তাল মিলিয়ে এগোতে পারেনি।
স্বাস্থ্য খাতের অনিয়ম রোধে বিএইচডব্লিউ বেশ কিছু সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে চিকিৎসকদের কমিশন গ্রহণ আইনত নিষিদ্ধ করা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে চিকিৎসকদের আর্থিক সম্পর্কের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা এবং ডিজিটাল মানবসম্পদ তথ্যব্যবস্থা চালু করা। এছাড়া সরকারি কেনাকাটার স্বচ্ছতা, দুর্নীতির তথ্য প্রদানকারীদের সুরক্ষা প্রদান এবং স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোতে মন্ত্রী, সচিব বা সংসদ সদস্যদের প্রধান হওয়ার পথ বন্ধ করার জোর দাবি জানানো হয়েছে।




















