ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘জাতীয় শোক দিবসের আলোচনা সভা’

  • আপডেট সময় : ০৫:১৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯
  • / 380

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ই আগস্ট মহান জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক), এমপি।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিডিয়া ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আজ বুধবার (২৮ আগস্ট) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক), এমপি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মমিনুল হক মজুমদার, অর্থ ও হিসাব বিভাগের উপদেষ্টা মো. হামিদুল হক খান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আকবর হোসেন পাঠান (ফারুক) বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা মানে দেশকে হত্যা করা, স্বাধীনতাকে হত্যা করা। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা আসলে বাংলাদেশকেই হত্যা করেছে। এই খুনীদেরকে নতুন প্রজন্ম যেন কখনোই ক্ষমা না করে সেই আহ্বান জানান আকবর হোসেন পাঠান (ফারুক)।
তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে বাংলা চলচ্চিত্রের এই জীবন্ত কিংবদন্তী আরো বলেন, স্বাধীনতা কী তা গভীরভাবে ভাবতে হবে। ভাবতে হবে এই স্বাধীনতা কে এনে দিয়েছেন। আজ যে স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে আছেন, সেটা কার অবদান। এসব ইতিহাস জানতে হবে এবং বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন পূরণে কাজ করতে হবে। বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন, বঙ্গবন্ধুকন্যা সেই দেশকে সোনার বাংলায় রূপান্তর করতে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের প্রতিটি নাগরিকের এই সোনার বাংলা গড়ার কাজে শরীক হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘জাতীয় শোক দিবসের আলোচনা সভা’

আপডেট সময় : ০৫:১৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯