ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ঢাকনা ভেঙে সেপটিক ট্যাংকে মা, উদ্ধারে নেমে ছেলেসহ নিহত ৩

  • আপডেট সময় : ০৬:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • / 186
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারী প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকের ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যান এক নারী। তাকে উদ্ধার করতে গিয়ে ট্যাংকে নামেন তার ছেলে এবং প্রতিবেশী।পরে তিনজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে উপজেলার ধাপউদয়পুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন -গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫০), তার ছেলে ইদা মিয়া (৩৫) এবং প্রতিবেশী ইবলুল মিয়া।

মিঠাপুকুর থানার পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, দেলোয়ারা বেগম নিজ বাড়ির সেপটিক ট্যাংকের ওপর মই রেখে লাউশাক সংগ্রহ করছিলেন। একপর্যায়ে ট্যাংকের জরাজীর্ণ ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যান। তার চিৎকার শুনে ছেলে ইদা মিয়া মাকে বাঁচাতে ট্যাংকের ভেতরে নেমে অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশী ইবলুল মিয়া ট্যাংকে নেমে উদ্ধারের চেষ্টা করলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৭টার দিকে কুয়া থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।

এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের লোকজন ছাড়াও আশপাশের গ্রামের লোকজন এমন খবরে গ্রামটিতে ছুটে গিয়ে নিহতের স্বজনদের সান্ত্বনা দিচ্ছেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকনা ভেঙে সেপটিক ট্যাংকে মা, উদ্ধারে নেমে ছেলেসহ নিহত ৩

আপডেট সময় : ০৬:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪