ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

তিথি হত্যাকারীদের ফাঁসির দাবী উত্তাল ভোলার লালমোহন

  • আপডেট সময় : ১২:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০১৭
  • / 224
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধিঃ তিথি হত্যাকারীদের ফাঁসির দাবীতে উত্তাল ভোলার লালমোহন। লালমোহন উপজেলার ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামাল হোসেন ও ফুলবাগিচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাজিয়া বেগমের আদরের কন্যা মাহমুদা মেহের তিথি মা,বাবার আদরের কন্যার হত্যাকারী হিসেবে অভিযুক্ত তিথির স্বামী আদালতে আত্নসমর্পনকারী রুবেলের ফাঁসির দাবীতে ও অন্যান্য আসামীদের গ্রেফতারসহ সুষ্ঠ বিচারের দাবীতে গত কয়েকদিন ধরে মানববন্ধন করে যাচ্ছে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ।

বুধবার(৭জুন) শহরের সদর রোডে মানববন্ধন পালন করে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এ মানববন্ধন হলেও সর্বস্তরের সাধারন জনগন এ মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।

আজকের মানববন্ধনে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা খাঁনম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা তপতী রাণী সরকার।

এছারাও গত  সোমবার বেলা ১১টায় শহরের সদর রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয় ও  ফুলবাগিচা প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষক ও শিক্ষার্থীরাসহ  হাজার হাজার নারী পুরুষ দলমত নির্বিশেষে অংশগ্রহন করেন।পাষন্ড রুবেল কর্তৃক নির্মম,নিষ্ঠুর,নির্যাতনে তিথির মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দন্ড হবে এটাই একমাত্র দাবী সর্বস্তরের মানুষের আশা।

উল্লেখ্য, গত ১ জুন বৃহস্পতিবার গভীর রাতে নিজের স্ত্রীকে হত্যা করে হাসপাতালে রেখে পালিয়ে ছিলো ছাত্রলীগ এ নেতা।

এ ঘটনায় ভোলা,লালমোহনসহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে। ঘটনাকে ঘিরে ভোলার লালমোহনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ঘাতক রুবেলের ফাঁসির দাবীতে ফুঁসে উঠেছিল সর্বস্তরের মানুষ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তিথি হত্যাকারীদের ফাঁসির দাবী উত্তাল ভোলার লালমোহন

আপডেট সময় : ১২:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০১৭