ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

তুরস্কে স্কুলে সাম্প্রতিক বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০

  • আপডেট সময় : ০৯:২০:০১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 24
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

তুরস্কের দক্ষিণাঞ্চলে দুই সপ্তাহেরও বেশি আগে স্কুলে গুলিবর্ষণের ঘটনায় আহত ১১ বছর বয়সী একটি মেয়ে মারা গেছে।

এতে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

সোমবার গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বেসরকারি এনটিভি টেলিভিশন জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলমিনা আগাওগলু মারা গেছেন।
ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত ১৫ এপ্রিল কাহরামানমারাস প্রদেশের একটি স্কুলে ১৪ বছর বয়সী এক কিশোর গুলি চালায়। এতে ১০ বছর ও ১১ বছর বয়সী নয় জন শিক্ষার্থী ও একজন শিক্ষক নিহত হন।

হামলাকারী কিশোর ঘটনাস্থলেই মারা যায়।

কর্তৃপক্ষ জানায়, ওই কিশোর স্কুলে পাঁচটি আগ্নেয়াস্ত্র নিয়ে আসে। সে ছিল একজন সাবেক পুলিশ পরিদর্শকের ছেলে।

ওই পুলিশ কর্মকর্তাকে পরে গ্রেফতার করা হয়।

এর আগের দিন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানলিউরফা প্রদেশে পৃথক আরেক ঘটনায় এক সাবেক শিক্ষার্থী তার সাবেক হাই স্কুলে গুলি চালায়। এতে ১৬ জন আহত হন।

পরে পুলিশ ঘিরে ফেললে সে আত্মহত্যা করে।

এ সব ঘটনায় দেশজুড়ে তীব্র জনরোষ সৃষ্টি হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান উপ-শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছেন এবং সরকার অস্ত্র মালিকানায় বিধিনিষেধসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুরস্কে স্কুলে সাম্প্রতিক বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০

আপডেট সময় : ০৯:২০:০১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬