ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

তুরাগে বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ৭

  • আপডেট সময় : ০২:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • / 194
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর কামারপাড়ায় রাজাবাড়িতে হ্যান্ড স্যানিটাইজারের গোডাউনে বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার রাতে দগ্ধ আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।

নিহতের নাম মো: শফিকুল ইসলাম (৩২)।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: বাচ্চু মিয়া জানান, ৮০ শতাংশ দগ্ধ শফিকুল রাত ১০টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।

এর আগে ৭০ শতাংশ দগ্ধ আল-আমিনও মঙ্গলবার মারা যান।

বাচ্চু মিয়া জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৮০ শতাংশ দগ্ধ রাহাদ আলীর ছেলে মাসুম আলী (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার রাত দেড়টার দিকে ৯৫ শতাংশ দগ্ধ মিজান মারা যান বলে জানান বাচ্চু মিয়া।

রোববার একই হাসপাতালে গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো: আলম মিয়া (২০) ও মো: নুর হোসেন (৬০) মারা যান।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শনিবার বেলা পৌনে ১২টার দিকে হ্যান্ড স্যানিটাইজারের একটি গোডাউনে বিস্ফোরণ ঘটে এবং এতে আটজন আহত হন।

হাসপাতালের আবাসিক সার্জন ডা: এস এম আইয়ুব হোসেন বলেন, এ ঘটনায় একমাত্র জীবিত মো: শাহিন (২৫) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুরাগে বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ৭

আপডেট সময় : ০২:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২