ত্রিদিব রায়ের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে খাগড়াছড়িতে আনন্দ মিছিল
- আপডেট সময় : ০৪:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭
- / 198
খাগড়াছড়ি প্রতিনিধি: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বিরোধীতাকারী পাকিস্তানের অন্যতম দোসর,পার্বত্য চট্টগ্রামের রাজাকার চাকমা রাজা ত্রিদিব রায়ের নামে থাকা সকল স্থাপনা সড়িয়ে ফেলতে মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়ে আনন্দ মিছিল করে পার্বত্য বাঙালি ছাত্র বাঙালি ছাত্র পরিষদ,খাগড়াছড়ি জেলা কমিটির একাংশ। বৃহস্পতিবার সকাল ১১টায় পুলিশ সুপারের বাংলোর সামনে থেকে মিছিলটি প্রেসক্লাব সামনে এসে শেষ হয়।
আনন্দ মিছিলে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) মাঈন উদ্দীন ও সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর এস এম মাসুম রানার নেতৃত্বে অংশ গ্রহন করে জেলা সহ সভাপতি জুয়েল দেবনাথ, যুগ্ন সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম,সহ সাধারন সম্পাদক রবিউল ইসলামসহ সংগঠনের জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা এতে অংশ নেয়।
সংগঠনটির খাগড়াছড়ি জেলা সভাপতি (ভারপাপ্ত) মো: মাঈন উদ্দীন ও সাধারন সম্পাদক এস মাসুম রানা বলেন যে, মহামান্য হাই কোর্ট এই যুদ্ধাপরাধীর নামে থাকা সকল স্থাপনা মূলে ফেলতে ৯০ দিনের যে সময় সীমা বেঁধে দিয়েছেন তা কার্যকর করতে প্রশাসন যেন দ্রুততার সাথে প্রদক্ষেপ গ্রহন করে প্রশাসনের কাছে জোর দাবী জানান।
একই সাথে বলেন বাংলাদেশের সার্বভৌমত্বেও জন্য হুমকী স্বরুপ যুদ্ধপরাধী ত্রিদিব রায়ের ছেলে দেবাশিষ রায়কেও বাংলাদেশের সকল পদ পদবী অতিসত্তর সরিয়ে নিতে হবে। কারন যে যুদ্ধপরাধী রাজাকারের দেশের জন্য মায়া ছিলনা তার সন্তানের ও এই দেশের প্রতি কোন মায়া থাকলে সে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারতনা। পার্বত্য অঞ্চলের সকল বাঙালিরা দেবাশিষ রায়কে আর সহ্য করবেনা। সরকার যদি আমাদের স্বাধীনতা ও সার্বোভৌমত্বের সাথে সাংঘর্ষিক এই ত্রিদিব রায়ের ছেলেকে বাংলাদেশ হতে সরিয়ে না নেয় তাহলে পার্বত্য অঞ্চলকে রক্ষার স্বার্থে আমরা আগামীতে আরো কঠোর কর্মসূচির ঘোষনা দেওয়া হবে বলে জানান।

























