ঢাকা ১২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার

দক্ষিণ কোরিয়া ২০২২ সালে রেকর্ড সংখ্যক বাংলাদেশি জনশক্তি নিয়েছে : দূতাবাস

  • আপডেট সময় : ১১:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
  • / 179
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

২০২২ সালে দক্ষিণ কোরিয়া এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) প্রোগ্রামের মাধ্যমে রেকর্ড সংখ্যক ৫ হাজার ৮৯১ জন ‘নিম্ন ও মাঝারি’ দক্ষ বাংলাদেশী কর্মী নিয়েছে।
ইপিএস কর্মসূচির ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম ব্যাচের বাংলাদেশী প্রবাসী কর্মীদের আজ রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোরিয়ান এয়ার কোম্পানির চার্টার্ড ফ্লাইটে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
আজ এখানে কোরীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ব্যাচের ৯২ জন বাংলাদেশি শ্রমিকের মধ্যে ৬৯ জন নতুন এবং ২৩ জন পুনঃভর্তি কর্মী রয়েছেন।
করোনা মহামারীজনিত কারণে বিদেশী ইপিএস কর্মীদের ভর্তি প্রায় দেড় বছর বন্ধের পর, কোরীয় সরকার ২০২১ সালের ডিসেম্বরে ইএসপি কর্মীদের নেওয়া আবার শুরু করে।
২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ২৮ হাজার ৬৯৭ বাংলাদেশী কর্মী ইপিএস প্রোগ্রামের মাধ্যমে কোরিয়ায় নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে যে, এই বছর প্রতি সপ্তাহে প্রায় ১০০ থেকে ১২০ জন প্রবাসী কর্মী কোরিয়ায় নেওয়া হবে।
দূতাবাস জানিয়েছে, বাংলাদেশী প্রবাসী শ্রমিকদের জন্য কোরিয়া একটি অধিক পছন্দের গন্তব্য কারণ তারা কোরিয়ার আইনত ন্যূনতম মজুরি লাভ করতে পারে।
কোরীয় সরকার অবশ্য ঢাকার ইপিএস সেন্টারের মাধ্যমে শ্রমিকদের এই অর্থ ফেরত দেওয়ার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে শ্রমিকদের বীমার অর্থ প্রদানের সক্রিয় প্রচেষ্টা চালিয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণ কোরিয়া ২০২২ সালে রেকর্ড সংখ্যক বাংলাদেশি জনশক্তি নিয়েছে : দূতাবাস

আপডেট সময় : ১১:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩