ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

দিল্লিতে কঠোর নিরাপত্তা, ধ্রুব রাঠি আটক

  • আপডেট সময় : ১১:০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 39
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) ডাকা যন্তর মন্তরের বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী দিল্লিকে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ৪০ হাজারের বেশি দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল থেকেই বিক্ষোভ ঠেকাতে রাজধানীর বিভিন্ন রাস্তায় পুলিশি ধরপাকড় শুরু হয়। রাতারাতি ১ হাজারেরও বেশি ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী এবং প্রতিবাদস্থল থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ আইন-শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। বিক্ষোভ মোকাবেলায় ৪০,০০০-এরও বেশি দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ রাতারাতি ১,০০০ জনেরও বেশি ব্যাক্তিকে আটক করেছে এবং প্রতিবাদস্থলের কাছ থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে।

বিক্ষোভের উত্তাপের মধ্যে জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে গুরুগ্রাম পুলিশ। পুলিশের নির্দেশ অমান্য করার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এদিকে, সিজেপি নেতা অভিজিৎ দীপকে দাবি করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের তরুণ প্রজন্মকে ভয় পাচ্ছেন। মুম্বাই থেকে দিল্লির পথে সংবাদসংস্থা এএনআইকে তিনি জানান, তাদের লক্ষ্য কেবল শান্তিপূর্ণ সমাবেশ ও আন্দোলন। এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার মধ্য দিয়ে ক্ষমতাসীন সরকারের ভীতিই প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রাজধানীর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে। জনপথ-কর্তব্য পথ ক্রসিং থেকে ৪ কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা হয়েছে। সেই সাথে দিল্লি মেট্রোর রাজীব চক, নিউ দিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক এবং কাশ্মীর গেটসহ মোট ৪৫টি স্টেশনের গেট বন্ধ রাখা হয়েছে। ট্রেন চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটেছে; ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নিউ দিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে আসা ২৫০টিরও বেশি লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। যন্তর মন্তরমুখী সব রাস্তায় বসানো হয়েছে ব্যারিকেড ও স্পাইক স্ট্রিপ। পুরো এলাকায় নিরাপত্তা নজরদারি বাড়াতে ড্রোন ব্যবহার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

দিল্লিতে কঠোর নিরাপত্তা, ধ্রুব রাঠি আটক

আপডেট সময় : ১১:০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬