ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ

দুর্নীতিগ্রস্থ চলমান নিয়োগ বাতিলের দাবীতে হরতালের ক্ষোভের আগুনে অচল খাগড়াছড়ি

  • আপডেট সময় : ০৪:৪৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • / 290
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সকল প্রকার অনিয়ম দূর্নীতি,অব্যবস্থাপনা রোধকল্পে ও চলমান শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে সুষম উন্নয়ন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বানে আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। রবিবার জেলা পরিষদ ঘেরাও এ বাঁধা দেওয়ার প্রতিবাদে সোমবারের আহুত হরতালে অচল হয়ে পড়েছে মহাসড়কসহ পুরো খাগড়াছড়ি জেলা।

অনিয়মের প্রতিবাদ ও নিয়োগ বাতিলের আন্দোলনের আগুন লেগেছে মহাসড়কেও। সে আগুনে নিয়োগে বাতিলের স্থলে কষ্টের ভুগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। জেলাজুড়ে চলছে নানা মুখোরোচক আলাপ আর তোলপাড় শুরু হয়েছে খাগড়াছড়িতে।

হরতাল চলাকালে দুরপাল্লার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বন্ধ আছে সব ধরনের দোকান পাট। সকাল থেকে খাগড়াছড়ি শাপলা চত্ত্বর,চেঙ্গী এস্কয়ার, স্বনির্ভর,বাস স্টেশনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হরতাল সমর্থক পিকেটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। হরতাল চলাকালে দুর-দুরান্ত থেকে আসা পর্যটকসহ সাধারণ মানুষ ভুগান্তিতে পড়তে হয়েছে।

তবে জেলা শহরের চেঙ্গী স্কয়ার ও বায়তুশ শরফ সড়কে টায়ারে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থিত পিকেটাররা। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ প্রশাসন। কঠোর আন্দোলনের মধ্যেও খাগড়াছড়ি জেলা পরিষদ শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত টানা ৩দিন টানা সড়ক অবরোধ কর্মসূচী পালন করবে বলে নিশ্চিত করে সংগঠনটি।

প্রসঙ্গত: অনিয়ম দুর্নীতি ও কোটি কোটি টাকা বাণ্যিজের অভিযোগে নিয়োগ বাতিলের দাবীতে রবিবার খাগড়াছড়ি জেলা পরিষদ ঘেরাও করায় পুলিশী বাঁধার প্রতিবাদে সোমবার হরতাল ও লাগাতার ২১ তারিখ পর্যন্ত অবরোধের ডাক দেয় খাগড়াছড়ি পার্বত্য জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্নীতিগ্রস্থ চলমান নিয়োগ বাতিলের দাবীতে হরতালের ক্ষোভের আগুনে অচল খাগড়াছড়ি

আপডেট সময় : ০৪:৪৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭